সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আটোয়ারীতে বিএনপি‍‍র ‍ঘরে ঘরে জনে জনে‍‍`কর্মসূচিতে ব্যাপক সাড়া

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৫, ০৬:৫৩ পিএম

আটোয়ারীতে বিএনপি‍‍র ‍ঘরে ঘরে জনে জনে‍‍`কর্মসূচিতে ব্যাপক সাড়া

ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের ঘোষিত দলীয় প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির-এর উদ্যোগে উপজেলায় 'ঘরে ঘরে জনে জনে' কর্মসূচি পালন করা হচ্ছে। এই কর্মসূচি জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

মাসব্যাপী এই কর্মসূচি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। কর্মসূচির আওতায় উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা জনে জনে ঘরে ঘরে গিয়ে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ও ১৮০ দিনের কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করছেন।

বিভিন্ন স্থানে প্রার্থীকে সাথে নিয়ে প্রচারে অংশ নিচ্ছেন উপজেলা বিএনপি'র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল।

 সাবেক সভাপতি আলহাজ্ব মো. আব্দুর রহমান (আব্দার), উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব আলহাজ্ব কুদরত-ই-খুদা সহ কৃষকদলের সভাপতি মকসেদ আলী এবং অন্যান্য নেতৃবৃন্দ।নেতারা প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের কাছে তারেক রহমান ঘোষিত কর্মসূচি তুলে ধরেন এবং ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা চালান।

তাঁরা বলেন, পঞ্চগড়-১ আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে এই আসনে শিক্ষা, চিকিৎসা এবং যোগাযোগ ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা হবে—ইনশাআল্লাহ। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরকে বিজয়ী করার আহ্বান জানানো হয়।এই কর্মসূচিতে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি'র নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন।