নভেম্বর ২৮, ২০২৫, ১০:৪৫ এএম
দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার পৌর শ্রমিক দলের আয়োজনে নির্বাচনী গণসংযোগ করা হয়েছে। একই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়াও অনুষ্ঠিত হয়।
দিনাজপুর শহরে বেগম খালেদা জিয়ার নির্বাচনী গণসংযোগ শেষে সিএমবি মোড় চত্বরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দিনাজপুর শ্রমিক দলের আহ্বায়ক মো. নুরুল ইসলাম নুরু-র সভাপতিত্বে ও সদস্য সচিব মো. নুর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম এবং পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
এছাড়াও গণসংযোগ ও আলোচনা সভায় ১২টি ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন