সাহেব
মে ১, ২০২৬, ০৯:২৮ পিএম
ছবি-দিনাজপুর টিভি
মহান মে দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) দিনাজপুর জেলা শ্রমিক দলের আয়োজনে শহরের বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালন করা হয়।দুপুরে দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তাকিম।
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
সভায় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা এবং বর্তমান প্রেক্ষাপটে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকারম হোসেন, মো. মাহবুব আহমেদ, মো. আবু বক্কর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। সভায় আরও বক্তব্য রাখেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. নূর আলম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা জনি এবং পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া। এ ছাড়া মটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মো. কাইয়ুম, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি সুলতান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী এবং সহ-সাধারণ সম্পাদক এনামুল হকসহ জেলা ও সদর উপজেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোনালী ব্যাংক এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশন (সিবিএ) দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওমর কাইয়ূম, পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম এবং সদর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক রমজান আলীসহ অঙ্গ সংগঠনের কর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।
আলোচনা সভা শেষে জেলা শ্রমিক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে শ্রমিক দলের নেতাকর্মীরা মে দিবসের তাৎপর্য সংবলিত বিভিন্ন ফেস্টুন ও ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।