রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে যা জানালেন ফজলে এলাহী

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৫, ০৭:০৬ পিএম

খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে যা জানালেন ফজলে এলাহী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল হলে চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসন নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

শনিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ফজলে এলাহী আকবর খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আগের থেকে একটু ভালো’ জানিয়ে বলেন:উনি (খালেদা জিয়া) স্ট্যাবল (শারীরিক অবস্থা স্থিতিশীল) হলে অবশ্যই (বিদেশে) নেওয়ার একটা ব্যবস্থা করা হবে। নেওয়ার মতো অবস্থা এখনো হয়নি।"

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই তাকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে পরিবারের। এজন্য এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কাতার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

বর্তমানে ফুসফুসে সংক্রমণ, হৃদযন্ত্রের জটিলতাসহ নানা শারীরিক সমস্যা নিয়ে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন।