নভেম্বর ৩০, ২০২৫, ০৩:১৬ পিএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় পূর্ব ঘোষিত ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’ কর্মসূচিকে স্থগিত করেছে দলটি।
রোববার (৩০ নভেম্বর) নয়াপল্টনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত তিনদিন ধরে একই রকম রয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে এবং আপাতত এখানেই চলবে।
শনিবার (২৯ নভেম্বর) রাত ৯টার পর এভারকেয়ার হাসপাতাল ফটকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় দেশের চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাজ্য, সৌদি আরব, চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসাপাতালের চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে।
জাহিদ হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে খালেদা জিয়ার চিকিৎসাব্যবস্থা তদারক করছেন এবং দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন