সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

এবার বিএনপিতে রেজা কিবরিয়া, আজ যোগদান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৫, ১১:১৯ এএম

এবার বিএনপিতে রেজা কিবরিয়া, আজ যোগদান

আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিতে যাচ্ছেন।আজ সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যুক্ত হবেন তিনি।

এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান।

রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান। বিএনপির আগামী সংসদ নির্বাচনের জন্য ২২৭ আসনের প্রার্থী ঘোষণা করেছে, যেখানে হবিগঞ্জ-১ আসনটি ফাঁকা রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া বিএনপির জোটসঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীকেই নির্বাচন করেছিলেন।গণফোরাম: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি গণফোরামে যোগদান করে পরে দলটির সাধারণ সম্পাদক হন। পরে তাকে কেন্দ্র করে দলটি দুই ভাগে বিভক্ত হয়।

গণঅধিকার পরিষদ: এরপর তিনি ডাকসুর ভিপি নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠন করেন এবং সেখানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু সেখানেও তাকে কেন্দ্র করে দলটি দুই ভাগে বিভক্ত হয়।