সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ২, ২০২৫, ০৭:২৩ পিএম

বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের কন্যা', আপোষহীন দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় জাতীয়তাবাদী প্রজন্ম দল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর শহরের ফকির পাড়া নামক এলাকার ফুরকানিয়া মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বক্তারা বলেন, "দেশনেত্রী খালেদা জিয়া জাতীয়তাবাদী রাজনীতির প্রতীক।তাঁর সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।"আয়োজন শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।