ডিসেম্বর ৩, ২০২৫, ০৭:০২ পিএম
পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই কর্মীসভায় দলের কেন্দ্রীয় নেতারা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
গতকাল সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাসদ, উপজেলা কার্যালয়ে জাসদ আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জাসদ উপজেলা শাখা'র সভাপতি মো. আনছার আলী (মিঠুন)। সাধারণ সম্পাদক নিতিশ চন্দ্র বর্মনের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. নাজমুল হক প্রধান।তিনি বলেন, "মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্খা আমরা বৃথা যেতে দিতে পারি না। এর জন্য দরকার আদর্শিক রাজনৈতিক শক্তি।" তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাসদের সভাপতি অধ্যাপক এমরান আল আমিন।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের পঞ্চগড় সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন, জাসদ উপজেলা সহ-সভাপতি মো. নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলী প্রমুখ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন