ডিসেম্বর ৩, ২০২৫, ০৮:৩০ পিএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে। তবে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ইসিকে তফসিল ঘোষণার আহ্বান জানিয়ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ শেষে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাতে এনসিপি ইসির সঙ্গে সংস্কার প্রস্তাবনা নিয়ে আলোচনা করে এবং আদালতকে ব্যবহার করে এই সংস্কার প্রস্তাবনা বাতিলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ইসিকে বেশ কিছু বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন:
অর্থ ব্যয়: হলফনামায় প্রার্থীর তথ্য সঠিকভাবে যাচাইবাছাই এবং অর্থ ব্যয়ের বিষয়ে ইসিকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান। যারা নির্বাচনে কালো টাকা ছড়াবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলে দলটি।
গণভোট: গণভোটের বিষয়ে সঠিকভাবে প্রচার করতে হবে, নয়তো জনগণের কাছে তথ্য পৌঁছাবে না।অপতথ্য রোধ: ভোটের সময় অপতথ্য রোধে ইসিকে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন