ডিসেম্বর ৩, ২০২৫, ১০:৪৫ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় পরামর্শ দিতে চীনের চার সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আজ বুধবার রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ নিরাপত্তায় দলটিকে হাসপাতালে আনা হয়।বুধবার দিনভর খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালে ভিড় করেছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
প্রধান উপদেষ্টা: সন্ধ্যার পর এভারকেয়ার হাসপাতালে যান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ব্রিটিশ বিশেষজ্ঞ: যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলও বুধবার ঢাকায় পৌঁছে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান এবং মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত হন।অন্যান্য অতিথি: দুপুরে হাসপাতালে যান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, যিনি সিসিইউ'র ভেতরে গিয়ে খালেদা জিয়ার রেসপন্স দেখেছেন।মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে এবং তিনি কিছুটা রেসপন্স করছেন। তবে এটিকে আশানুরূপ উন্নতি বলা যাচ্ছে না, কারণ তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার উঠানামা করছে।
মেডিকেল বোর্ড: প্রতি রাতেই ঘণ্টাদেড়েক বৈঠক করে দেশি-বিদেশি অন্তত দেড় ডজন চিকিৎসক নিয়ে গঠিত মেডিকেল বোর্ড। ভার্চুয়ালি যুক্ত থাকেন ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।বিদেশে নেওয়ার সিদ্ধান্ত: পরীক্ষার রিপোর্ট পেলে চিকিৎসায় পরিবর্তন আনা হয়। আশানুরূপ উন্নতি না হলে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হবে না।গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট ও ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তির পর ২৭ নভেম্বর থেকে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে আছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন