সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছালো, নতুন তারিখ জানাল বিএনপি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২৫, ১০:২৯ এএম

খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছালো, নতুন তারিখ জানাল বিএনপি

কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দেশে না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার সময় পিছিয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার (৬ ডিসেম্বর) পৌঁছাতে পারে।’

তিনি আরও বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ রোববার (৭ ডিসেম্বর) লন্ডন নেওয়া হবে।’

বিস্তারিত আসছে...