সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচনে ডিস্টার্ব করলে ব‍্যবসা নিয়ে লেজ গুটিয়ে পালাতে হবে: এনসিপি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ০৮:৪১ পিএম

নির্বাচনে ডিস্টার্ব করলে ব‍্যবসা নিয়ে লেজ গুটিয়ে পালাতে হবে: এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জাতীয় নির্বাচনে ভারতের হস্তক্ষেপ নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেছেন, "ভারতকে বলতে চাই, নির্বাচনে ডিস্টার্ব করতে আসবেন না।

অনেক ব‍্যবসা আছে এখানে, পরে লেজ গুটিয়ে পালাতে হবে।" তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার বিজেপির সন্ত্রাস রুখে দিতে আমরা প্রস্তুত। শনিবার (৬ ডিসেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্রে 'ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের' আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "পাবলিক এবং প্রাইভেট উভয় সেক্টরে দলীয় দাস, পরিবারতন্ত্র, তৈলমর্দন—এসব ছিল চাকরি পাওয়ার মূল ক্রাইটেরিয়া।

 এই পরিস্থিতি থেকে দেশকে বের করে আনাই তাদের রাজনৈতিক লক্ষ্য। তিনি ঘোষণা করেন, "এনসিপি সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে প্রাইভেট সেক্টরে শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব।"আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি বা জোট রাজনীতি নিয়ে পাটওয়ারী স্পষ্ট করে বলেন, "আমরা কোনো দলের কাছে সিট নেগোসিয়েশনে যাব না।

সিট বণ্টনের পলিটিকস বাংলাদেশে আর চলবে না।" তিনি ছোট দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, "বড় দলগুলোর কাছে মাথা নত করবেন না। মেরুদণ্ড বিক্রি করবেন না। পরিবারতন্ত্র, দুর্নীতি, চাঁদাবাজি, ধর্মের রাজনীতি এগুলো আর চলবে না। ভাঙা দিয়ে শুরু করেছি, এখন গড়ার সময়।" তার এই বক্তব্য সারাদেশের রাজনীতিতে একটি নতুন ধারা সৃষ্টির ইঙ্গিত বহন করে।