সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৫, ১০:৩৫ পিএম

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

দেশের শীর্ষ আলেম-উলামা ও দ্বীনদরদী চিন্তাবিদদের নেতৃত্বে ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যাত্রা শুরু করা বাংলাদেশ খেলাফত মজলিস আগামীকাল ৮ ডিসেম্বর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।

সংগঠনের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে দেশবাসী ও সংগঠনের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

যৌথ বিবৃতিতে তারা উল্লেখ করেন, বর্তমান বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ ও সামাজিক সংকটে আবদ্ধ।

তারা মনে করেন, শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন যথেষ্ট নয়; দুর্নীতি, বৈষম্য, দারিদ্র্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নৈতিক অবক্ষয় রোধে প্রশাসনিক, বিচারিক ও সামাজিক সংস্কার জরুরি।কল্যাণের পথ: তারা বলেন, দেশের সার্বিক কল্যাণের জন্য ইসলামী মূল্যবোধ, সামাজিক ন্যায়, সহনশীলতা এবং সকল নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা অপরিহার্য।৫-দফা দাবি: পরিবর্তিত পরিস্থিতিতে তাদের ৫-দফা দাবি রাজনৈতিক, বিচারিক ও প্রশাসনিক সংস্কারের ভিত্তি হিসেবে কাজ করবে। একই দাবিতে সমমনা আট দল যুগপৎ কর্মসূচি পরিচালনা করছে।

সংগঠনটি তাদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘোষণা করেছে, 'আসুন, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলি।' তারা দেশবাসী, রাজনৈতিক আন্দোলনের অংশিজন ও সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, কেবল স্লোগান নয়, সচেতনতা, সংগঠন ও গণআন্দোলনের মাধ্যমে ন্যায়ভিত্তিক পরিবর্তনের পথে এগোতে হবে। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, জনগণের ঐক্য এবং আল্লাহর রহমতে বাংলাদেশ ন্যায়, ইনসাফ ও মানবিক মর্যাদাভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে।