ডিসেম্বর ১০, ২০২৫, ১১:১৮ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০০টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
পরবর্তীতে বাকি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি।এনসিপি জানিয়েছে, প্রার্থীদের চূড়ান্ত করার ক্ষেত্রে তারা পরিবারকেন্দ্রিক নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে ‘রাষ্ট্র সংস্কার পন্থি’, পেশাজীবী, শিক্ষিত ও নীতিনিষ্ঠ তরুণদের প্রাধান্য দিয়েছে।
এর মধ্য দিয়ে দলটি রাজনীতিতে নতুন প্রজন্মের নেতৃত্ব প্রতিষ্ঠা করার বার্তা দিতে চাইছে।গত ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছিল এনসিপি।
মনোনয়ন প্রত্যাশীদের ব্যাপক আগ্রহের কারণে ফরম বিক্রির সময়সীমা ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এই সময়ের মধ্যে দলটির পক্ষ থেকে মোট ১ হাজার ৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়।
তবে ১০০ আসনের প্রার্থী তালিকা ঘোষণার পর আসন বণ্টন নিয়ে দলটির কেন্দ্রীয় নেতা ও তৃণমূলের মধ্যে কিছু অসন্তোষও দেখা দিয়েছে বলে সূত্র মারফত জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন