ডিসেম্বর ১২, ২০২৫, ০৫:৪১ পিএম
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি ঢামেকে যান এবং আহত প্রার্থীর খোঁজ-খবর নেন।এর আগে একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস।
এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাও হাদিকে দেখতে হাসপাতালে ছুটে যান।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ জানিয়েছেন, শরিফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে এবং তিনি এখন কোমায় আছেন।জানা যায়, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারণাকালে মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা তাকে গুলি করে।
এরপর তাকে উদ্ধার করে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে, এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি এই হামলাকে 'একেবারেই অগ্রহণযোগ্য' বলে মন্তব্য করেন এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন