সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

৫৪ বছরেও বুদ্ধিজীবী হত্যার তদন্ত বা বিচার করা হয়নি’

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৭:২৪ পিএম

৫৪ বছরেও বুদ্ধিজীবী হত্যার তদন্ত বা বিচার করা হয়নি’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, ‘৫৪ বছরেও বুদ্ধিজীবী হত্যার তদন্ত বা বিচার করা হয়নি। ঢালাওভাবে দিল্লির পরিকল্পনায় জামায়াতকে জড়িয়ে সব সময় বয়ান চালিয়ে নেওয়ার জন্য এটা করা হয়েছে।

আজ (রবিবার, ১৪ ডিসেম্বর) বিকেলে জামায়াতের উত্তর মহানগরীর উদ্যোগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

বুদ্ধিজীবীদের জাতির সূর্যসন্তান উল্লেখ করে জামায়াত নেতা পরওয়ার বলেন,১৯৬৫ সালে পরাজয়ের বদলা নিতে একাত্তর সালে ভারত এ যুদ্ধে অংশ নেয় এবং এ দেশ যেন স্বাধীনতার পর দাঁড়াতে না পারে। তাদের আধিপত্যে যাতে বাধা দিতে না পারে, সে জন্য বুদ্ধিজীবীদের তারা খুন করেছিল।

তিনি দাবি করেন, চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের কাছে সে তথ্য থাকার কারণে তাকেও গুম করা হয়েছিল।গোয়েন্দাদের ব্যর্থতার সুযোগ নিয়ে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে অভিযোগ তুলে গোলাম পরওয়ার বলেন।

দেশের তথাকথিত বুদ্ধিজীবীরা এখন বয়ান তৈরির চেষ্টা করছে, আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার জন্য। হাদির ওপর হামলার দায় তাদের নিতে হবে।এ সময় শেখ হাসিনাকে ফেরত দিয়ে আন্তর্জাতিক আইন মেনে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতেও আহ্বান জানান জামায়াতের এ নেতা।