শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

ওসমান হাদির মৃত্যুতে নুরুল হক নুরের গভীর শোক প্রকাশ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২৫, ০২:১৬ এএম

ওসমান হাদির মৃত্যুতে নুরুল হক নুরের গভীর শোক প্রকাশ

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর এক শোকবার্তায় তিনি এই প্রতিক্রিয়া জানান।

শোক বার্তায় নুরুল হক নুর হাদিকে একজন লড়াকু সহযোদ্ধা হিসেবে উল্লেখ করে বলেন:শরীফ ওসমান হাদি ছিলেন দেশের একনিষ্ঠ ও লড়াকু তরুণ কণ্ঠস্বর।

তিনি যে সাহসিকতা ও দেশপ্রেমের পরিচয় দিয়েছেন, তা এ দেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। আমাদের এই সহযোদ্ধার অকাল মৃত্যুতে গণঅধিকার পরিষদের সর্বস্তরের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত।

গণঅধিকার পরিষদের সভাপতি মরহুম হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি হাদির শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন এবং ইনকিলাব মঞ্চের সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসী হামলায় মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন শরিফ ওসমান হাদি।

উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলেও বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। হাদির এই অকাল প্রয়াণে দেশের তরুণ প্রজন্ম ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।