সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক,

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২৫, ০৩:৩৮ পিএম

সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক,

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধিদল।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির তিন সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া। বৈঠকে সিইসির সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।