ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:৪৬ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলের মধ্যেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। দলটির জ্যেষ্ঠ নেত্রী ডা. তাসনিম জারা ও তাজনূভা জাবীনের পর এবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ঝুমা জানান, এনসিপি প্রাথমিকভাবে যে ১২৫ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছিল।
সেখানে তাঁকে খাগড়াছড়ি-২৯৮ আসন থেকে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে লড়তে মনোনীত করা হয়েছিল।মনজিলা ঝুমা তাঁর পোস্টে লেখেন, “২৪ তারিখে আমার পক্ষে দলের খাগড়াছড়ি জেলার আহ্বায়ক মনোনয়ন উত্তোলন করেছিলেন।
আগামীকাল (সোমবার) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তবে আমি দুই ঘণ্টা আগেই দলের আহ্বায়ক জনাব নাহিদ ইসলামকে আমার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি। আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি না।তরুণ প্রজন্মের প্রতি আশা: নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তরুণ নেতৃত্বের ওপর আস্থা হারাননি এই আইনজীবী নেত্রী। তিনি তাঁর পোস্টের শেষে ইতিবাচক বার্তা দিয়ে লিখেছেন, “আমি বিশ্বাস করি তরুণরা সংসদে যাবে, আজ নয়তো কাল।”এনসিপির নারী নেতৃত্বে ধস: জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপি’র নির্বাচনী জোট গঠনের পর থেকেই দলটির নারী নেত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
ডা. তাসনিম জারা: দল থেকে পদত্যাগ করে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র লড়ার ঘোষণা দিয়েছেন।
তাজনূভা জাবীন ও নুসরাত তাবাসসুম: দল ত্যাগ ও নিষ্ক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন।
মনজিলা ঝুমা: সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন।
মনজিলা ঝুমার এই সিদ্ধান্ত খাগড়াছড়ি আসনে এনসিপি’র নির্বাচনী অবস্থানকে দুর্বল করে তুলল বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন