রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সমাধানের পথে জামায়াত-ইসলামী আন্দোলন টানাপোড়েন

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৬, ০৮:৪০ পিএম

সমাধানের পথে জামায়াত-ইসলামী আন্দোলন টানাপোড়েন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের অভ্যন্তরীণ টানাপোড়েন কাটিয়ে পুনরায় ঐক্যের পথে হাঁটছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। মনোনয়ন জমা দেওয়ার সময় জোটভুক্ত একাধিক প্রার্থীর উপস্থিতি নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল, তা নিরসনে বরফ গলতে শুরু করেছে বলে জানিয়েছেন দুই দলের নীতি-নির্ধারকরা।

জোট গঠিত হওয়ার পর ৩০০ আসনে একক প্রার্থী দেওয়া নিয়ে জটিলতা সৃষ্টি হয়। বিশেষ করে মনোনয়ন জমার শেষ দিনে অধিকাংশ আসনে জোটের একাধিক প্রার্থী ফরম জমা দেওয়ায়।

ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জামায়াতকে ইঙ্গিত করে ক্ষোভ প্রকাশ করা হয়েছিল এতে জোটের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠে রাজনৈতিক মহলে।

সাম্প্রতিক আলোচনা শেষে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম বলেন, “জনগণ ও রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রতি গভীর আগ্রহ রয়েছে। ইনশাল্লাহ জোট ভাঙবে না এবং খুব দ্রুতই বিদ্যমান সমস্যার সমাধান হবে। তিনি আরও যোগ করেন যে, অতীতের তিক্ত আচরণের পুনরাবৃত্তি রোধে সবারই সতর্ক থাকা প্রয়োজন।অন্যদিকে, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “আমাদের লক্ষ্য সংখ্যার চেয়ে বিজয় নিশ্চিত করা।

জোট থেকে এমনভাবে প্রার্থী নির্বাচন করা হবে যাতে তিনি জয়লাভ করতে পারেন। সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও আমরা ঐক্য ধরে রাখবো। তিনি আরও স্পষ্ট করেন যে, জোটে কেউ ‘বড় ভাই সুলভ’ আচরণ করছে না, বরং সবাই পরস্পরকে সম্মান জানাচ্ছে।উভয় দলের নেতারা নিশ্চিত করেছেন যে, মাঠ পর্যায়ের বাস্তবতা এবং প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনা বিশ্লেষণ করে শিগগিরই ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। ঐক্যবদ্ধ থাকলে এই নির্বাচনে অভাবনীয় ফলাফল করা সম্ভব বলে আশাবাদী জোটের শীর্ষ নেতৃত্ব।