জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:১৭ পিএম
দীর্ঘ ২০ বছর পর বীর চট্টলার মাটিতে পা রাখলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে বহনকারী বিমানটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তাঁর এই সফরকে কেন্দ্র করে বন্দরনগরীসহ পুরো চট্টগ্রামে উৎসবের আমেজ ও ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান আজ রাতে চট্টগ্রামে অবস্থান করবেন।
আগামীকাল রবিবার (২৫ জানুয়ারি) তিনি এক ব্যস্ততম নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। দীর্ঘ দুই দশক পর তাঁর এই আগমনকে ঘিরে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডসহ প্রতিটি জনসভাস্থলে রেকর্ড সংখ্যক মানুষের সমাগমের প্রস্তুতি নিয়েছে দলটি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন