বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আজ ৩ জেলায় কর্মসূচি জামায়াত আমিরের

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১০:০৩ এএম

আজ ৩ জেলায় কর্মসূচি জামায়াত আমিরের

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেট বিভাগের তিন জেলায় ঝটিকা সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দলীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলের ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। 

সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে জানান, জনসভাটি বিকেল ৩টায় শুরু হয়ে সাড়ে ৪টার মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

সিলেটের এই জনসভা থেকে ডা. শফিকুর রহমান সিলেট জেলার ৬টি আসন এবং সুনামগঞ্জ জেলার ৪টি আসনের জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনগণের সামনে পরিচয় করিয়ে দেবেন। সিলেট সফরের আগে তিনি হবিগঞ্জ ও মৌলভীবাজারে পৃথক দুটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

 তবে সময় স্বল্পতার কারণে সুনামগঞ্জের নির্ধারিত জনসভাটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মহানগর জামায়াত।সিলেটের পুণ্যভূমিতে জামায়াত আমিরের এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিচ্ছে। 

বিশেষ করে সিলেট-১ আসনে জোটের অবস্থান ও নির্বাচনি কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন ডা. শফিক। জনসভাকে সফল করতে আলিয়া মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।