ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১২:৪৬ পিএম
সারা দেশে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে, ঠিক সেই মুহূর্তে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ২টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংবাদ সম্মেলনে নির্বাচন পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ভোট চলাকালীন এই জরুরি তলব রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে, সকাল থেকে দুপুর পর্যন্ত প্রাপ্ত ভোটের চিত্র, বিভিন্ন কেন্দ্রের পরিস্থিতি বা কোনো অনিয়মের অভিযোগ নিয়ে কথা বলতে পারেন এনসিপি মুখপাত্র।
ইয়াসির আরাফাত আরও জানান, শুধু দুপুর ২টায় নয়, বিকেল সাড়ে ৫টা এবং রাত ১০টায়ও দলের পক্ষ থেকে নিয়মিত ব্রিফিং করা হবে। নির্বাচনের সার্বিক তথ্য সংগ্রহ ও সমন্বয়ের জন্য বাংলামোটর কার্যালয়ে একটি ‘কন্ট্রোল রুম’ স্থাপন করা হয়েছে, যেখান থেকে সারা দেশের দলীয় এজেন্ট ও কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন