এপ্রিল ২৮, ২০২৬, ০৬:৪৪ পিএম
মঙ্গলবার বিকেলে সংসদ অধিবেশনে বক্তব্য দেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। বক্তব্যে তিনি দাবি করেন, পাকিস্তানি মুভমেন্টের মাধ্যমে মরহুম শেখ মুজিবুর রহমানকে আগরতলা মামলা থেকে মুক্তির জন্য জামায়াত আন্দোলন করেছিল।
শাহজাহান চৌধুরী বলেন, জামায়াত যে একটি দেশপ্রেমিক জাতি, এবারের নির্বাচনে তার স্বীকৃতি মিলেছে। জামায়াত দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসে। স্বাধীনতার ইতিহাস সম্পর্কে এই রাজনৈতিক দলের স্পষ্ট বক্তব্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সংসদ সদস্য শাহজাহান চৌধুরী আরও বলেন, মেহেরবানি করে বা দয়া করে অতীত ইতিহাস টেনে বর্তমান জামায়াতকে দোষারোপ করবেন না। তার মতে, জামায়াতের ইতিহাস হচ্ছে যেখানেই গণতন্ত্র নস্যাৎ হয়েছে, সেখানেই গণতন্ত্র উদ্ধার করার জন্য দলটি আন্দোলন করেছে।
বক্তব্যের শেষ দিকে তিনি বর্তমান প্রেক্ষাপটে জামায়াতের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে জামায়াত সব সময় সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তাই অতীতের কোনো ঘটনা দিয়ে বর্তমান নেতৃত্ব বা দলকে বিচার না করার আহ্বান জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন