মে ২২, ২০২৬, ০৪:৪৭ পিএম
গত ২৪ ঘণ্টায় ইরানের অনুমতি নিয়ে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার ও কনটেইনারসহ মোট ৩৫টি জাহাজ পারাপার হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি নৌবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।
বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আইআরজিসি নৌবাহিনীর অনুমতি ও সরাসরি সমন্বয়ের মাধ্যমেই এই জাহাজগুলো চলাচল করেছে।এর আগের ২৪ ঘণ্টায় এই প্রণালি দিয়ে ৩১টি জাহাজ পার হয়েছিল।
হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোর একটি, যার মাধ্যমে বিশ্ববাজারের সিংহভাগ জ্বালানি তেল সরবরাহ করা হয়ে থাকে। বর্তমান আঞ্চলিক তীব্র উত্তেজনার মধ্যেই জাহাজ চলাচলের এই নতুন পরিসংখ্যান ও তথ্য প্রকাশ করল তেহরান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন