রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

উন্নয়ন বাজেটের অর্ধেকই দুর্নীতিতে চলে যায়: ইউসুফ আশরাফ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৬:৩৮ পিএম

উন্নয়ন বাজেটের অর্ধেকই দুর্নীতিতে চলে যায়: ইউসুফ আশরাফ

সংবাদ সম্মেলন।

উন্নয়ন বাজেটের অর্ধেকই দুর্নীতিতে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ। তিনি বলেন, দুর্নীতি বন্ধ করা গেলে বাজেট প্রস্তাবনা বাস্তবায়ন করা অনেক সহজ। রবিবার রাজধানীর পুরানা পল্টনে দলের কার্যালয়ে জাতীয় বাজেট ২০২৬-২৭ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

বাকি অর্ধেক অর্থের সঠিক ব্যবহার নিয়েও প্রশ্ন তোলেন তিনি।দলটির পক্ষ থেকে লিখিত প্রস্তাবনায় মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন, ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট দেশের ইতিহাসে বড় হলেও সুশাসন ছাড়া তা সুফল আনবে না। 

মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও বৈদেশিক ঋণের চাপ অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ। তারা চাল, ডাল ও শিশুখাদ্যের ওপর শুল্ক কমানো এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

যুবকদের কর্মসংস্থান ও স্টার্টআপ খাতের জন্য বিশেষ বরাদ্দের সুপারিশও করা হয়েছে।শিক্ষায় জিডিপির ৪ শতাংশ এবং স্বাস্থ্য খাতে ২ দশমিক ৫ শতাংশ বরাদ্দের রোডম্যাপ দাবি করেছেন তারা। এছাড়া শাপলা চত্বরের শহীদ পরিবার ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য পৃথক বোর্ড গঠনের প্রস্তাব রাখা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।