রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জামায়াত ক্ষমতার চেয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় আগ্রহী

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৫, ২০২৬, ০৯:০২ পিএম

জামায়াত ক্ষমতার চেয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় আগ্রহী

জামায়াত জনগণের অধিকার প্রতিষ্ঠায় আগ্রহী

জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ। সোমবার দুপুরে ঈদুল আযহা উপলক্ষে দরিদ্র ও দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি জনপ্রতিনিধিদের নাগরিকদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।

সততা ও যোগ্য নেতৃত্বই জামায়াতের শক্তির মূল ভিত্তি বলে তিনি দাবি করেন।মারদিয়া মমতাজ বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতা দখলের প্রতিযোগিতায় নয়, বরং একটি মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে কাজ করতে চায়। 

তার মতে, দুর্নীতিমুক্ত নেতৃত্বই পারে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে। শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করার মাধ্যমেই কেবল আগামীর বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব।জনপ্রতিনিধিদের ব্যর্থতার সমালোচনা করে তিনি বলেন, জনগণের রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করা নাগরিকের প্রাপ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট ড. হেলাল। তিনি জুলাইয়ের চেতনাকে ইনসাফ ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ছাড়া জনগণের প্রকৃত অধিকার ফিরে পাওয়া সম্ভব নয়। 

বক্তারা ফ্যাসিবাদ বিরোধী অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে কল্যাণমূলক রাষ্ট্র গঠনের ওপর জোর দেন।সরকারের কর্মকাণ্ডের দিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়।জামায়াতের নেতৃত্বে বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার করে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।