রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শাওন কি শেখ হাসিনার চেয়েও বেশি শক্তিশালী? প্রশ্ন ছাত্রদল নেতার

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ০৪:৩০ পিএম

শাওন কি শেখ হাসিনার চেয়েও বেশি শক্তিশালী? প্রশ্ন ছাত্রদল নেতার

মেহের আফরোজ শাওন কি শেখ হাসিনার চেয়েও বেশি শক্তিশালী? এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবু হোরায়রা। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ প্রধানমন্ত্রীর সামনেই তিনি এই প্রশ্ন রাখেন।জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে এই স্মরণসভার আয়োজন করা হয়।

বক্তব্যের এক পর্যায়ে আবু হোরায়রা বলেন, মেহের আফরোজ শাওনের একটি ফেসবুক পোস্টে তিনি জুলাই যোদ্ধাদের অপমান করেছেন। তিনি প্রশ্ন রেখে বলেন, তিনি কার শক্তিতে এই দুঃসাহস দেখালেন? শাওন কি শেখ হাসিনার চেয়েও বেশি ক্ষমতাধর? এ সময় তিনি জুলাই যোদ্ধাদের অবমাননাকারী হিসেবে শাওনের দ্রুত বিচার দাবি করেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জুলাই গণ-অভ্যুত্থানে অবদানের কথা তুলে ধরে তিনি এই বিচারের দাবি জানান।

‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে সভায় শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, রাষ্ট্রদূত ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।