আগস্ট ২, ২০২৬, ০৭:৫৯ পিএম
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে পুলিশি বাধা এবং নেতাকর্মীদের গাড়ি ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রোববার বিকেলে দেবিদ্বার উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।
বিরোধী দলকে দমনের পুরোনো রাজনৈতিক সংস্কৃতি এখনো বদলায়নি।হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনোত্তর সময়ে বলপ্রয়োগের মাধ্যমে বিরোধীদের দমনের পথ থেকে সরকার সরে আসবে বলে আশা করা হয়েছিল। কিন্তু একটি নির্বাচিত সরকারের এমন আচরণ অত্যন্ত দুঃখজনক এবং অপ্রত্যাশিত। গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক বিরোধিতা থাকলেও কর্মসূচিতে বাধা দেওয়া গ্রহণযোগ্য নয় বলে তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় পৌর এলাকার সিএনজি স্ট্যান্ডের ইজারা ও কর আদায় প্রসঙ্গেও কথা বলেন এই সংসদ সদস্য। তিনি পরিষ্কার জানান, পৌরসভার উন্নয়ন কার্যক্রম সচল রাখতে নিয়ম অনুযায়ী কর আদায় করা হলেও জিবি বা চাঁদার নামে কোনো ধরনের অনৈতিক অর্থ আদায় বরদাশত করা হবে না।প্রশাসনের অনুমোদন ও নির্ধারিত হার ছাড়া কেউ কোনো স্থান থেকে অর্থ সংগ্রহ করতে পারবে না বলে হুশিয়ারি দেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন