শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৫, ২০২৬, ০৬:০৪ পিএম

আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা

ছবি : সংগৃহীত

আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে এই মন্তব্য করতে দেখা যায়।

নিজের সংসদীয় এলাকার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে তিনি এই বক্তব্য দেন।বক্তব্যে আমির হামজা জানান, সরকারের দেওয়া বাজেট তাঁর মাধ্যমেই পরিচালিত হবে এবং জনগণ কাজের মাধ্যমেই তা দেখবে। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদারিত্ব নিয়ে স্থানীয় বিএনপি নেতা ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সঙ্গে তাঁর চলমান রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই এই মন্তব্য সামনে এল।সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।