বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৯, ২০২৬, ০৮:০৭ পিএম

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

ছবি : সংগৃহীত

‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে নতুন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্য। ঘোষণা অনুযায়ী, রোববার (৩০ আগস্ট) সংসদ অভিমুখে পদযাত্রা করে স্পিকারের কাছে স্মারকলিপি জমা দেবে এই জোট। শনিবার সন্ধ্যায় এক বিবৃতির মাধ্যমে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।রোববার বিকেলে রাজধানীর বাংলামোটর থেকে সংসদ অভিমুখে এই পদযাত্রা শুরু হবে।

বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই পদযাত্রায় ১১ দলীয় ঐক্য পূর্ণ সমর্থন জানিয়েছে। রোববার বিকেল ৩টায় বাংলামোটরে অবস্থিত রূপায়ণ টাওয়ারের সামনে থেকে মিছিল ও পদযাত্রা শুরু হয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হবে। সেখানে স্পিকারের কাছে স্মারকলিপি পেশ করা হবে।

জোটের শীর্ষ নেতৃবৃন্দ এই কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছেন। গুম প্রতিরোধ ও মানবাধিকার সুরক্ষার দাবিতে আয়োজিত এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়তি গুরুত্ব তৈরি হয়েছে।