সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১০:১৪ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা বলেছেন, বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে, ঘুষ খাইয়ে বা অপমান করে চুপ করানো যাবে না। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) একটি ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ডা. তাসনিম জারা বলেন, "ওরা ভেবেছিল ডিম ছুঁড়ে, গালি দিয়ে আমাদের ছোট করবে। কিন্তু গালি কখনো সত্যকে ঢাকতে পারে না। ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেওয়া।" তিনি তার প্রতিপক্ষের উদ্দেশে বলেন, "ওনারা অপমানের রাজনীতি করুক, আমরা মর্যাদার রাজনীতি গড়ব।"
তিনি 'মর্যাদার রাজনীতি' বলতে কী বোঝাতে চেয়েছেন তার ব্যাখ্যা দিয়ে বলেন, এর অর্থ শুধু নেতাদের সম্মান দেওয়া নয়, বরং প্রতিটি নাগরিকের সম্মান নিশ্চিত করা। তিনি এমন সমাজের কথা বলেছেন যেখানে:
-
একজন নাগরিক ঘুষ না দিয়েও সরকারি অফিসে সম্মান পাবে।
-
একজন রোগী হাসপাতালে ভিআইপি না হয়েও সেবা পাবে।
-
রাজনীতিবিদরা প্রভু না হয়ে সেবক হয়ে মানুষের পাশে দাঁড়াবেন।
-
একজন নারী রাস্তায়, বাসে বা অনলাইনে হেনস্তার শিকার হবেন না।
-
একজন ছাত্র মিছিলে গেলে গুলি খাবে না।
-
একজন নাগরিক কোনো ভয় ছাড়া মন্ত্রী-এমপিদের সমালোচনা করতে পারবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন