সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাই সনদের দাবিতে জাগপার ৭ দফার ১২ দিনের কর্মসূচি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০১:০৫ পিএম

জুলাই সনদের দাবিতে জাগপার ৭ দফার ১২ দিনের কর্মসূচি

ছবি - সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ৭ দফা দাবিতে এবার ১২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। এই দাবিগুলোর মধ্যে রয়েছে— জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, হাসিনাকে ফিরিয়ে আনার কার্যকরী পদক্ষেপ নেওয়া, গণহত্যার বিচার, ভারতের সাথে অসম চুক্তি বাতিল।

জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ করা, পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড ও ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন।মঙ্গলবার দুপুর ১২টার দিকে পল্টনের জাগপা ঢাকা মহানগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। এই ৭ দাবি নিয়ে জাগপা ইতোপূর্বে তিন দিনের কর্মসূচি পালন করেছিল।

রাশেদ প্রধান বলেন, আমেরিকায় সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের হামলা, দেশের মাটিতে তাদের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ আমাদের সচেতন করেছে। দেশের পার্বত্য অঞ্চলে ধর্ষণবিরোধী আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টি করার 'হিন্দুস্থানি-আওয়ামী' ষড়যন্ত্র আমাদের মনোবল দৃঢ় করেছে।

জাগপা মুখপাত্র আরও বলেন, আমরা এই ৭ দাবি নিয়ে ৩ দিনের কর্মসূচি পালন করে উপলব্ধি করেছি, দেশের জনগণ এখন অত্যন্ত সচেতন। তারা আমাদের অধিকাংশ দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। বিশেষ করে জুলাই সনদের আইনি ভিত্তি এবং শেখ হাসিনার বিচার দেখার জন্য দেশের মানুষ মুখিয়ে আছে।

থেকে ৯ অক্টোবর: ৫ দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ। এই গণসংযোগের মধ্যে থাকবে সাংগঠনিক সভা, শ্রমজীবী এবং পেশাজীবীদের সাথে মতবিনিময়, মানববন্ধন, ফ্যাসিবাদবিরোধী ছাত্র এবং যুব সংগঠনের সাথে গোলটেবিল বৈঠক, সাংগঠনিক জেলায় লিফলেট বিতরণ এবং শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা।

 অক্টোবর: ঢাকাসহ সকল বিভাগে বিক্ষোভ মিছিল।১২ অক্টোবর: সাংগঠনিক জেলাসমূহে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান।তবে হিন্দু ধর্মালম্বীদের পূজার বিষয়টি মাথায় রেখে ১ এবং ২ অক্টোবর রাজপথে কোনো কর্মসূচি থাকবে না বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. সফিকুল ইসলাম, হাজি মো: হাসমত উল্লাহ, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।