অক্টোবর ৭, ২০২৫, ০৯:৪৩ এএম
অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির সম্পর্ক কেমন হবে, তা তাদের কর্মকাণ্ডের ওপরই নির্ভর করবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই সরকারের মূল লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা এবং তিনি আশা করেন, তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবে।মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে বিবিসি বাংলাকে দেওয়া তারনা সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্বে তিনি এসব কথা বলেন।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার কারণ ব্যাখ্যা করে তারেক রহমান বলেন, “আমি যখন একথাটা বলেছিলাম, তখন তারা নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ ঘোষণা করেনি। স্বাভাবিকভাবেই তখন সবার মনেই এই প্রশ্ন জেগেছিল।” তিনি আরও যোগ করেন, “তবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যখন মোটামুটিভাবে নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করলেন, তখন সেই সন্দেহ অনেকটাই কেটে গেছে।”
তারেক রহমানের এই বক্তব্যকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপির পরিবর্তিত ও নমনীয় দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাক্ষাৎকারের প্রথম পর্বে তিনি জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব দেশের সাধারণ জনগণকে দিয়েছিলেন এবং জানিয়েছিলেন, তার দেশে ফেরার সময় ঘনিয়ে এসেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন