অক্টোবর ২১, ২০২৫, ০৯:১৫ পিএম
আসন্ন জাতীয় নির্বাচন ও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে। আগামীকাল বুধবার (২২ অক্টোবর) এই বৈঠক অনুষ্ঠিত হবে।মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, “আগামীকাল ২২ অক্টোবর (বুধবার) বিকাল ৫টায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন।”
এই ঘোষণাটি এমন এক দিনে এলো, যেদিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেছেন।ধারণা করা হচ্ছে, জামায়াতের এই বৈঠকে ‘জুলাই সনদ’-এর আইনি ভিত্তি হিসেবে গণভোটের দাবি, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা প্রাধান্য পাবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন