রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,
নাসিরউদ্দিন পাটওয়ারী

‘বিএনপির জন্ম হয়েছিল ‍‍`হ্যাঁ‍‍` ভোটের মাধ্যমে মৃত্যু হবে ‍‍`না‍‍` ভোটের মাধ্যমে’

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩০, ২০২৫, ০৪:১৬ পিএম

‘বিএনপির জন্ম হয়েছিল ‍‍`হ্যাঁ‍‍` ভোটের মাধ্যমে মৃত্যু হবে ‍‍`না‍‍` ভোটের মাধ্যমে’

নাসিরউদ্দিন পাটওয়ারী বলেছেন, বিএনপির জন্ম হয়েছিল ‘হা’ ভোটের মাধ্যমে এবং তারা যদি ‘না’ ভোটে স্থির থাকে, তবে তাদের মৃত্যুও হবে ‘না’ ভোটের মধ্য দিয়ে। তিনি বিএনপিকে পরামর্শ দেন যে ‘না’ ভোটের মাধ্যমে যেন তারা নিজেদের মৃত্যুর কবর রচনা না করে।

তিনি উল্লেখ করেন, বিএনপি কনসেন্সাস কমিশনের মাধ্যমে আওয়ামী লীগকে নিয়ে আসার যে চেষ্টা চালাচ্ছিল, বাংলাদেশের জনগণ সেই চেষ্টা রুখে দিয়েছে, তবে তাদের ওপর এখন নতুন করে আরেকটা অভিশাপ হিসেবে জাতীয় পার্টি আবির্ভূত হয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না, কারণ তারা অতীতে তাদের উপর চরম অত্যাচার চালিয়েছিল। ওবায়দুল কাদের পাঁচ লাখ লোক মারা যাওয়ার কথা বললেও তারা একটি লোকের গায়েও হাত দেননি এবং এখনো ধৈর্য ধারণ করছেন; তবে যদি কোনো বাধা আসে, তবে তারা চরম প্রতিরোধ গড়ে তুলবেন।

রাজনৈতিক মহলের প্রতি তার আহ্বান, যারা মনে করছেন ছাত্ররা ঘুমিয়ে পড়ার টেবিলে চলে গেছে, তাদের জানা উচিত—তারা পড়তে যেমন জানে, ঘুমাইতেও জানে, তেমনি রাজপথে বাঁশ নিয়ে নামতেও জানে। তাই তিনি বিএনপিকে আহ্বান জানান, তারা যেন কোনো ভুলবশত আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সংসদে নেওয়ার কল্পনাও না করে। তিনি দ্রুত গতিতে আদেশ জারি করে জনসম্মুখে উপস্থিত হওয়ার জন্য ড. ইউনূসের কাছে আহ্বান জানিয়েছেন, কারণ দেশের হাতে সময় বেশি নেই এবং পরিস্থিতি অন্য দিকে যাচ্ছে।

তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন যে, ড. ইউনূস যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে না পারেন, তবে পরবর্তীতে কোনো গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হলে সেই দায় তার কাঁধেই বর্তাবে। যারা এক বছর ধরে আরাম-কেদারায় বসে পরিবারের সদস্যদের নিয়ে রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে টাকা আত্মসাৎ করেছেন, তাদের এখন সময় হয়েছে সেবা দেওয়ার। তিনি মান্না ভাইয়ের একটি প্রোগ্রামের কথা উল্লেখ করেন, যেখানে নয়টি দল নিজেদের মধ্যে একটি নীতি-ভিত্তিক বোঝাপড়া তৈরি করেছে এবং সেই পথেই তারা এগিয়ে যেতে চান।

এই অনুষ্ঠানে উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দের প্রতি তিনি দৃঢ়ভাবে আহ্বান জানান যে, তারা যেন কোনো একটি সিটের কাছে নিজেদের বিক্রি না করেন, কারণ একটি সিট বা মন্ত্রী না হলেও কবরে যদি মানুষ অভিশাপ দেয়, তবে সেই সিট কোনো কাজে আসবে না। ব্যক্তিগত জায়গা থেকে নয়, বরং সবার ভালোর জন্যই এই কথাগুলো বলেছেন জানিয়ে তিনি ভবিষ্যতে রাজপথে লড়াইয়ে দেখা হওয়ার আশা প্রকাশ করেন।