সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রংপুরের ছয় আসনে বিএনপির প্রার্থী হলেন যারা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩, ২০২৫, ১০:৪২ পিএম

রংপুরের ছয় আসনে বিএনপির প্রার্থী হলেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (০৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।

বিএনপি জানিয়েছে, যেসব আসনে এখনো প্রার্থী দেওয়া হয়নি, সেগুলো পরে ঘোষণা করা হবে এবং কিছু আসন দলীয় শরিকদের জন্য সংরক্ষিত রাখা হতে পারে। তবে রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনেই দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

রংপুর জেলার ৬টি আসনে বিএনপির প্রার্থীরা হলেন:

  • রংপুর-১ (গঙ্গাচড়া-মহানগর আংশিক): জেলা বিএনপির সদস্য ও গঙ্গাচড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন।

  • রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ): জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার।

  • রংপুর-৩ (সদর-মহানগর): মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।

  • রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা): কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা।

  • রংপুর-৫ (মিঠাপুকুর): উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী।

  • রংপুর-৬ (পীরগঞ্জ): জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।

রংপুর জেলায় বিএনপির এই মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা শুরু হয়েছে। প্রার্থী ঘোষণার পরপরই জেলার বিভিন্ন স্থানে মনোনীত প্রার্থীদের সমর্থনে মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।