নভেম্বর ৫, ২০২৫, ০১:৪৪ পিএম
এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিলেও খালেদা জিয়ার আসন ছাড়বে এনসিপি!ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে তিনটি আসন (ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭) থেকে লড়বেন, সেসব আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো প্রার্থী নাও দিতে পারে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সিদ্ধান্তের কথা জানান।নাহিদ ইসলাম বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ যারা ফ্যাসিবাদবিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন, উনাদের সম্মানে হয়তো আমরা সেসব এলাকায় প্রার্থী দেব না।
একক নির্বাচন: এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং সর্বাধিক আসনে প্রার্থী ঘোষণা করবে।জোটের সম্ভাবনা: তবে, দলটির সংস্কার এবং জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের বিষয়টি বিবেচনা করা হবে।প্রার্থী তালিকা: আগামী ১৫ নভেম্বরের মধ্যে এনসিপির চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনও এই সিদ্ধান্তের পক্ষে মত দিয়ে বলেন, 'বেগম খালেদা জিয়া সবসময় বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে ছিলেন এবং তিনি কখনোই কোনো ধরনের আপস করেননি। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামকে সম্মান জানাতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।'


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন