বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৬, ১১:৩১ এএম

জার্মানিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জার্মানির বার্লিনে প্রবাসী মালিকানাধীন একটি রেস্তোরাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। জার্মান বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের জ্যেষ্ঠ নেতা আবদুর রউফ মাস্টার। সঞ্চালনায় ছিলেন দলের আরেক জ্যেষ্ঠ নেতা আবু হানিফ।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়। আলোচনা সভায় বক্তব্য দেন জার্মানি কেন্দ্রীয় শাখা বিএনপির সভাপতি পদপ্রার্থী কাজী রেজাউল হক সাঈদ, বার্লিন শাখা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোসলেহ উদ্দিন ও বার্লিন শাখার সাবেক সেক্রেটারি বাবুল বেপারী। এছাড়াও উপস্থিত ছিলেন মোবারক হোসেন, হাসিব আহমেদ, মাহবুব রুমন, রেদোয়ানসহ আরও অনেক নেতাকর্মী। সভাপতির বক্তব্যে আবদুর রউফ মাস্টার বিএনপির ইতিহাস, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা করেন। বর্তমান গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসীদের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

বক্তারা বলেন, দেশ যখনই সংকটে পড়ে, জিয়া পরিবার দেশের মানুষকে রক্ষায় এগিয়ে আসে। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া করে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।