নভেম্বর ১৫, ২০২৫, ০৬:১০ পিএম
একজন মুমিনের জন্য ইমানি মৃত্যু বা ইসলামের ওপর মৃত্যুবরণ করা জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। এই ইমানি মৃত্যু লাভ করার জন্য রাতে ঘুমাতে যাওয়ার আগে বিশেষ একটি দু’আ পড়ার তাগিদ দিয়েছেন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
হাদিস অনুযায়ী, রাতে শোয়ার আগে নামাজের জন্য করা অজুর মতো অজু করতে হবে এবং এরপর ডান কাতে শুয়ে নিম্নোক্ত দু’আটি পড়লে যদি কেউ মৃত্যুবরণ করেন, তবে তিনি ইসলামের ওপরই মৃত্যুবরণ করবেন।দু’আটি হলো: اَللّٰهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ، وَوَجَّهْتُ وَجْهِي إِلَيْكَ... (পূর্ণ দু'আ)।
উচ্চারণ: আল্লাহুম্মা আসলামতু নাফসী ইলাইক, ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ইলাইক, ওয়া ফাউওয়াযতু আমরী ইলাইক, ওয়া আলজা’তু যাহরী ইলাইক, রাগবাতাঁঊ ওয়া রাহবাতান্ ইলাইক্।
লা মালজাআ ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, আমানতু বিকিতাবিকাল্লাযী আনযালতা বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা। দু’আটির অর্থ হলো: হে আল্লাহ! আমি আমার প্রাণ আপনার প্রতি সমর্পণ করেছি, আমার মুখমণ্ডল আপনার দিকে ফিরিয়েছি, আমার সকল কর্মের দায়িত্ব আপনাকে সোপর্দ করেছি, আমার পিঠ আপনার দিকে লাগিয়েছি (আপনার ওপরেই সকল ভরসা রেখেছি)।
এসব কিছু আপনার সওয়াবের আশায় ও আপনার আজাবের ভয়ে করেছি। আপনার কাছে ছাড়া আপনার আজাব থেকে বাঁচার কোনো আশ্রয়স্থল নেই। আপনি যে কিতাব অবতীর্ণ করেছেন তার ওপর এবং আপনি যে নবী প্রেরণ করেছেন তার ওপর ইমান এনেছি। বারা ইবনে আযেব (রা.) থেকে বর্ণিত সহিহ বুখারি ও সহিহ মুসলিমের হাদিসে এই দু’আটিকে শেষ কথা বানানোর কথা বলা হয়েছে।
এছাড়া রাতে বিছানায় শোয়ার পরও যদি কারো ঘুম না আসে তবে মহানবী (সা.) আরেকটি দু’আ শিক্ষা দিয়েছেন। উম্মুল মুমিনিন আয়েশা (রা.) থেকে বর্ণিত সহিহ ইবনে হিব্বানের হাদিস অনুযায়ী, মহানবী (সা.) রাতে ঘুম না এলে এ দু’আটি পড়তেন: لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ... (পূর্ণ দু'আ)। উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহহার, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বায়নাহুমাল আযিযুল গাফফার। এর অর্থ হলো: আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি একক, প্রবল প্রতাপের অধিকারী। আকাশমণ্ডলী, পৃথিবী এবং উভয়ের মধ্যবর্তী সবকিছুর প্রতিপালক। তিনি পরাক্রমশলী ক্ষমাশীল।
পাশাপাশি এই দু'আটিও অনিদ্রা দূর করতে পড়া যেতে পারে: اَللّٰهُمَّ غَارَتِ النُّجُوْمُ وَهَدَأَتِ الْعُيُوْنُ...(পূর্ণ দু'আ)। উচ্চারণ: আল্লাহুম্মা গারাতিন নুজুম ওয়া হাদাআতিল উয়ুন ওয়া আনতা হাইয়ুন কাইয়ুম লা তাখুযুকা সিনাতুউ ওয়ালা নাওম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আহদিঅ্ লাইলী ওয়া আনিম আইনি। এর অর্থ: হে আল্লাহ! তারকারাজি নিভে গেছে, মানুষের চোখগুলো শান্ত হয়ে গেছে আর আপনি তো চিরঞ্জীব-চিরস্থায়ী—তন্দ্রা ও নিদ্রা যাকে স্পর্শ করতে পারে না।
হে চিরঞ্জীব! হে চিরস্থায়ী! আমার রাতকে শান্তিময় করুন এবং আমার চোখে ঘুম দিন। যদিও এর সূত্র দুর্বল, তবে জায়েদ ইবনে সাবেত (রা.) থেকে বর্ণিত যে অনিদ্রার সমস্যার কথা জানালে আল্লাহর রাসুল (সা.) তাকে এই দু’আটি পড়তে বলেছিলেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন