সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

২০ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২০, ২০২৫, ০৯:৫৭ এএম

২০ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে ঈমানের পরেই নামাজের স্থান। এটি প্রত্যেক মুসলমানের জন্য একটি অপরিহার্য ইবাদত এবং কিয়ামতের দিন সর্বপ্রথম এর হিসাব নেওয়া হবে। তাই কর্মব্যস্ততা যতই থাকুক, ধর্মপ্রাণ মুসলিমদের জন্য ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ইংরেজি, যা ৫ অগ্রহায়ণ ১৪৩২ বাংলা এবং ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরির তারিখের সঙ্গে মিলেছে। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার মুসলিমদের জন্য আজকের নামাজের সময়সূচি নিচে উল্লেখ করা হলো।

আজকের নামাজের সময় (ঢাকা)

  • জোহর: ১১:৪৭ মিনিট

  • আসর: ৩:৩৬ মিনিট

  • মাগরিব: ৫:১৫ মিনিট

  • এশা: ৬:৩২ মিনিট

  • ফজর (আগামীকাল শুক্রবার): ৪:৫৮ মিনিট

অন্যান্য বিভাগের সময় সমন্বয়: দেশের অন্যান্য বিভাগের মুসল্লিদের ঢাকার সময়ের সঙ্গে নির্দিষ্ট সময় যোগ বা বিয়োগ করে তাদের নিজ নিজ এলাকার নামাজের সময় মিলিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

সময় বিয়োগ করতে হবে:

  • চট্টগ্রাম: ০৫ মিনিট

  • সিলেট: ০৬ মিনিট

সময় যোগ করতে হবে:

  • খুলনা: ০৩ মিনিট

  • রাজশাহী: ০৭ মিনিট

  • রংপুর: ০৮ মিনিট

  • বরিশাল: ০১ মিনিট