রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বড়দিন উদযাপনে ৭৪টি গীর্জার প্রতিনিধিদের প্রস্তুতি সভা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২৫, ০৯:৪৫ পিএম

বড়দিন উদযাপনে ৭৪টি গীর্জার প্রতিনিধিদের প্রস্তুতি সভা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের কাহারোলে খ্রীষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (২৫ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কাহারোল উপজেলা শাখা এই সভার আয়োজন করে।

উপজেলার রসুলপুর ইউনিয়নে অবস্থিত ইন্টারন্যাশনাল পেন্টিকোসটাল হলিনেস চার্চ রবারসন রেজিওনাল সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কাহারোল উপজেলা শাখার সভাপতি রবীন মার্ডীর সভাপতিত্বে সভায় উপজেলার ৬টি ইউনিয়নের ৭৪টি গীর্জার সভাপতিমন্ডলী ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় বড়দিন উপলক্ষে গীর্জাগুলোতে আলোকসজ্জা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উৎসবমুখর পরিবেশে দিবসটি পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি বিমল রায়, সাধারণ সম্পাদক কৃষ্ণ কান্ত রায়, সহ-সম্পাদক সুবোধ রায়, কোষাধক্ষ্য কমলাকান্ত রায়, সাংগঠনিক সম্পাদক হিরালাল রায় এবং শিক্ষাবিষয়ক সম্পাদক সুনিল মার্ডী।

এছাড়া প্রচার সম্পাদক নিখিল চন্দ্র রায়, আইনবিষয়ক সম্পাদক কৈলাশ রায়, ধর্ম বিষয়ক সম্পাদক জ্যোতিশ রায়, যুব ও ছাত্রবিষয়ক সম্পাদক সুমন রায়, মহিলা বিষয়ক সম্পাদক লিপি রানী মহান্ত এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক গণেশ হেমরমসহ লিমিয়ন টুডু ও চিন্তারাণী রায় বক্তব্য প্রদান করেন।বক্তারা বলেন, বড়দিন কেবল খ্রীষ্টান সম্প্রদায়ের নয়, এটি শান্তি ও মানবতার উৎসব। কাহারোলের প্রতিটি গীর্জায় যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে যীশুখ্রীষ্টের জন্মদিন পালন করা যায়, সে লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তাঁরা।