বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

শুক্রবারের নামাজের সময়সূচি: জুমাসহ পাঁচ ওয়াক্তের সময় জেনে নিন

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৬, ০৮:৫৭ এএম

শুক্রবারের নামাজের সময়সূচি: জুমাসহ পাঁচ ওয়াক্তের সময় জেনে নিন

ইসলামের পাঁচটি রুকন বা স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম এবং ইমানের পর এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। পরকালে মুমিনের কাছ থেকে সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে। তাই জাগতিক হাজারো ব্যস্ততার মাঝেও ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। আজ শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ৯ মাঘ ১৪৩২ বাংলা, ৩ শাবান ১৪৪৭ হিজরি। 

দিনটি পবিত্র জুমার দিন হওয়ায় গুরুত্ব আরও বেশি।আজকের নামাজের সময়সূচি অনুযায়ী, ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য জুমার ওয়াক্ত শুরু হবে দুপুর ১২টা ১১ মিনিটে। 

এছাড়া আসরের নামাজ ৪টা ০১ মিনিটে, মাগরিব ৫টা ৩৮ মিনিটে এবং এশার নামাজ সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবারের ফজরের নামাজের সময় শুরু হবে ভোর ৫টা ২৪ মিনিটে।

উল্লেখ্য যে, ভৌগোলিক অবস্থানের কারণে ঢাকার সময়ের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সময়ের কিছুটা পার্থক্য রয়েছে। ঢাকার সময়ের সঙ্গে চট্টগ্রামের জন্য ০৫ মিনিট এবং সিলেটের জন্য ০৬ মিনিট বিয়োগ করতে হবে। 

অন্যদিকে, খুলনার জন্য ০৩ মিনিট, বরিশালের জন্য ০১ মিনিট, রাজশাহীর জন্য ০৭ মিনিট এবং রংপুরের জন্য ০৮ মিনিট যোগ করে নামাজের সময় নির্ধারণ করতে হবে। সূর্যাস্ত ও সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এই সময়ের কিছুটা পরিবর্তন ঘটে, তাই মুসুল্লিদের নিজ নিজ এলাকার মসজিদের জামাতের সময়ের দিকে খেয়াল রাখার পরামর্শ দেওয়া হলো।