মে ২৪, ২০২৬, ০৪:৩২ পিএম
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আগামী বৃহস্পতিবার দেশজুড়ে এই উৎসব উদযাপিত হবে। ইসলামিক ফাউন্ডেশন প্রতিটি জামাতের ইমাম ও মুকাব্বিরের তালিকা চূড়ান্ত করেছে।জামাতগুলো সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে শুরু হবে।
প্রথম জামাত সকাল ৭টায়, এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। সকাল ৮টায় দ্বিতীয় জামাতে থাকবেন ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করবেন মুফতি মো. আব্দুল্লাহ।
সকাল ১০টায় চতুর্থ জামাতে থাকবেন মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। সর্বশেষ পঞ্চম জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে, এতে ইমামতি করবেন জুবাইর আহাম্মদ আল-আযহারী।নির্ধারিত কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন মো. শহিদুল ইসলাম।
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের আগেই জাতীয় মসজিদে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। সুষ্ঠুভাবে প্রতিটি জামাত সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এর আগে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ এই তালিকা চূড়ান্ত করে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন