আগস্ট ১৪, ২০২৬, ১০:৫৬ এএম
ইসলাম ধর্মে শুক্রবার বা জুমআর দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয়। মুসলিম সমাজে এই দিনটি কেবল সাপ্তাহিক ছুটির দিন নয়, বরং বিশেষ ইবাদত ও আত্মশুদ্ধির এক বিশেষ সুযোগ। জুমআর নামাজের প্রস্তুতি থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত বিভিন্ন সুন্নত ও নফল আমলের বিশেষ গুরুত্ব রয়েছে বলে ইসলামিক চিন্তাবিদরা জানিয়েছেন।সপ্তাহের অন্যান্য দিনের চেয়ে এই দিনের গুরুত্ব আলাদা।
জুমআর দিনের প্রধান আমলগুলোর মধ্যে রয়েছে সকালে গোসল করা, পরিষ্কার বা নতুন পোশাক পরিধান করা এবং সুগন্ধি ব্যবহার করে জুমআর নামাজের জন্য দ্রুত মসজিদে গমন করা। জুমআর দিনে সুরা কাহফ তেলাওয়াত করার বিশেষ তাগিদ রয়েছে। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, জুমআর দিনে সুরা কাহফ পাঠকারীর জন্য দুই জুমআর মধ্যবর্তী সময় বিশেষ আলো বা হেদায়েতে পূর্ণ থাকে।এছাড়া জুমআর দিন রাসুলুল্লাহর ওপর বেশি বেশি দরুদ পাঠ করার নির্দেশনা রয়েছে।
জুমআর দিন আছরের সালাতের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইসলামী গবেষকদের মতে, এই সময়টিতে মহান আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার বিশেষ মুহূর্ত রয়েছে। তাই আছর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়ে ইবাদত ও দোয়ায় মনোনিবেশ করা উত্তম।জুমআর খুতবা মনোযোগ দিয়ে শোনা এবং নীরবতা পালন করা জুমআর নামাজের মূল শর্তগুলোর একটি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন