বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জেনে নিন আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২১, ২০২৬, ১০:১৬ এএম

জেনে নিন আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

Ai - ছবি

ইমানের পর ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হলো সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ এবং মুমিন ও কাফিরের মাঝে বড় পার্থক্য হলো নামাজ। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও নফল নামাজ পড়ার বিধান ইসলামি শরিয়তে রয়েছে। দুনিয়ার সব খারাপ ও অন্যায় কাজ থেকে মানুষকে রক্ষা করে নামাজ। 

ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচিতে ফজর ওয়াক্ত শুরু ভোর চারটা সতেরো মিনিটে, জুমা দুপুর বারোটা তিন মিনিটে, আসর বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিটে, মাগরিব সন্ধ্যা ছয়টা আঠারো মিনিটে এবং এশা রাত সাতটা ছাব্বিশ মিনিটে। ঢাকার সময়ের সাথে দেশের বিভিন্ন জেলার সময়ের কিছুটা পার্থক্য রয়েছে। 

ঢাকার সময়ের সাথে কিছু সময় যোগ বা বিয়োগ করে অন্যান্য এলাকার সঠিক সময় জেনে নেওয়া যায়। এর মধ্যে চট্টগ্রাম ও সিলেটে যথাক্রমে পাঁচ ও ছয় মিনিট বিয়োগ করতে হবে। অন্যদিকে খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশালে যথাক্রমে তিন, সাত, আট ও এক মিনিট যোগ করতে হবে।