বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হলেন যিনি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৪:৪৩ পিএম

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হলেন যিনি

ছবি - সংগৃহীত

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন ড. শায়খ সালেহ বিন হুমাইদ। বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) এ তথ্য জানিয়েছে মসজিদে হারাম কর্তৃপক্ষ।

গতকাল সকালে সৌদির গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহর ইন্তেকালের পর শায়খ সালেহ বিন হুমাইদকে তার স্থলাভিষিক্ত করা হলো। যদিও সৌদি সরকার এখনো আনুষ্ঠানিকভাবে এ নিয়োগের ঘোষণা দেয়নি।শায়খ সালেহ বিন হুমাইদ মুসলিম বিশ্বের একজন পরিচিত আলেম।

এর আগে তিনি মসজিদুল হারাম এবং মসজিদে নববির ইমাম ও খতিবদের তত্ত্বাবধানকারী 'প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স' পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি মজলিস আশ-শুরা (সৌদি পরামর্শক পরিষদ)-এর সাবেক স্পিকার এবং আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমির সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদেও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।