বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

লেভানদোস্কির হ্যাটট্রিকে রিয়ালের সঙ্গে ব্যবধান কমাল বার্সা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১০, ২০২৫, ১০:০৯ এএম

লেভানদোস্কির হ্যাটট্রিকে রিয়ালের সঙ্গে ব্যবধান কমাল বার্সা

রবার্ট লেভানদোস্কির দুর্দান্ত হ্যাটট্রিকে সেল্টা ভিগোকে ৪-২ গোলে হারিয়ে লা লিগা শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল বার্সেলোনা। রবিবার রাতে ক্যাম্প ন্যুয়ে রোমাঞ্চে ভরা এই ম্যাচে জয় পেয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান তিন পয়েন্টে নামিয়ে আনেন হান্সি ফ্লিকের শিষ্যরা।

দিনের আগের ম্যাচে রিয়াল মাদ্রিদ রায়ো ভায়েকানোর সঙ্গে গোলশূন্য ড্র করায় বার্সার সামনে সুযোগ আসে, যা কাজে লাগাতে ভুল করেননি লেভানদোস্কি-ইয়ামালরা।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সা।১০ম মিনিটে: ভিএআরে নিশ্চিত হওয়া পেনাল্টি থেকে লেভানদোস্কি দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন।

১১তম মিনিটে: দারুণ থ্রু পাস ধরে গোল করে সমতায় ফেরান সেল্টার সার্জিও ক্যারেইরা।৩৭তম মিনিটে: রাশফোর্ডের নিখুঁত ক্রস থেকে গোল করে বার্সাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন আবারও লেভানদোস্কি।এরপর বোরহা ইগলেসিয়াসের শক্তিশালী শর্টে সেল্টা আবার সমতায় ফেরে।

বিরতির আগে: লামিন ইয়ামালের তুলনামূলক দুর্বল শট সেল্টা গোলরক্ষক সামলাতে ব্যর্থ হলে বল গড়িয়ে জালে জড়ায়, ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।৭৩ মিনিটে: রাশফোর্ডের বাড়ানো বল দারুণ নৈপুণ্যে ফ্লিক করে হ্যাটট্রিক পূর্ণ করেন লেভানদোস্কি, স্কোরলাইন হয় ৪-২।

শেষ দিকে ফ্রেঙ্কি ডি ইয়ংকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হলেও, ১০ জনের দল নিয়েই খেলা নিয়ন্ত্রণে রেখে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে বার্সা।এই জয়ে ১২ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ব্যবধান কমে দাঁড়ায় মাত্র তিনে। অন্যদিকে মাত্র দুই জয় ও সাত ড্র নিয়ে সেল্টা ভিগো অবস্থান করছে টেবিলের ১৩তম স্থানে।