নভেম্বর ১০, ২০২৫, ১১:৩১ এএম
টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা সব লিগেই খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে খেলা হয়নি শুধু আইপিএল। সেই অভিজ্ঞতাসম্পন্ন তারকা পেসার মোহাম্মদ আমিরকে এবার সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে সিলেট টাইটান্স।
বিদেশি ক্রিকেটার হিসেবে সাবেক এই পাকিস্তানি তারকা পেসারকে নিজেদের করে নিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজিটি। দলটির এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।টি-টোয়েন্টি ক্রিকেটে মোহাম্মদ আমিরের খ্যাতি দীর্ঘদিনের। টি-টোয়েন্টির সেরা সব লিগ—বিপিএল, পিএসএল, সিপিএল—মাতিয়েছেন এই পেসার।
পরিসংখ্যানতথ্যমোট ম্যাচ৩৪৮টিশিকার করা উইকেট৪০৯টিবিপিএল-এ পূর্বের দলচিটাগং ভাইকিংস, খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্সবিপিএল-এ আগে সিলেট স্ট্রাইকার্সের দলে থাকলেও, এবার তিনি খেলবেন নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্সের অধীনে।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর বিসিবি পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করেছে এবং দলগুলো এখন খেলোয়াড়দের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে।ঢাকা ক্যাপিটালস: অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও বর্তমানের আলোচিত ব্যাটার সাইফ হাসানকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে।সিলেট টাইটান্স: সিলেটেরই ছেলে নাসুমের সঙ্গে দলে নিয়েছে টাইগার অলরাউন্ডার মিরাজকে।চট্টগ্রাম রয়্যালস: অলরাউন্ডার শেখ মাহেদী ও স্পিনার তানভীরকে দেখা যাবে এই দলের জার্সিতে।
ফ্র্যাঞ্চাইজিমালিকানারংপুর রাইডার্সবসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টসচট্টগ্রাম রয়্যালসট্রায়াঙ্গাল সার্ভিসরাজশাহীনাবিল গ্রুপসিলেট টাইটান্সক্রিকেট উইথ সামিঢাকা ক্যাপিটালসচ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন