রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রথম ওভারেই আইরিশ অধিনায়ককে ফেরালেন হাসান মাহমুদ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ১০:৩৮ এএম

প্রথম ওভারেই আইরিশ অধিনায়ককে ফেরালেন হাসান মাহমুদ

আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে বাংলাদেশ একাদশে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছে। দলের এই কম্বিনেশনে পেসার হাসান মাহমুদ এবং নাহিদ রানাকে দিয়েই বোলিংয়ের সূচনা করিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সকালের শিশির ভেজা উইকেটে দ্রুত দু'একটি উইকেট তুলে নেওয়ার যে পরিকল্পনা ছিল অধিনায়কের, তা প্রথম ওভারেই সফল হয়েছে।

ইনিংসের একেবারে প্রথম ওভারেই দুর্দান্ত ব্রেক থ্রু এনে দিয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ। প্রথম ওভারের চতুর্থ বলে তার বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবিরনি।

তিনি ৪ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন। উইকেট পতনের সময় স্কোরবোর্ডেও কোনো রান যোগ হয়নি।এ রিপোর্ট লেখা পর্যন্ত আয়ারল্যান্ড ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ২৩ রান সংগ্রহ করেছে। বর্তমানে পল স্টার্লিং ১১ রান এবং ওয়ানডাউনে নামা অভিষিক্ত কেড কারমাইকেল ১২ রান নিয়ে ব্যাট করছেন।

বাংলাদেশ একাদশে আছেন সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ। অন্যদিকে আইরিশ একাদশে কেড কারমাইকেল অভিষিক্ত হয়েছেন। এই ব্রেক থ্রু বাংলাদেশের খেলার শুরুতেই চাপ সৃষ্টিতে সহায়তা করেছে।